Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা: অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে ফুঁসছে এলাকাবাসী

২৬ বাংলা টিভি   12-May-2026   31

Photo

কোটচাঁদপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা: অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে ফুঁসছে এলাকাবাসী


 প্রতিবেদক, কোটচাঁদপুরঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় এলাকা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (১১ মে) বেলা ১১টায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী অরবিন্দু পাল দীর্ঘ প্রায় ২০ বছর ধরে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি নিজস্ব বাড়ি নির্মাণের উদ্দেশ্যে জমি ক্রয় করেন। অভিযোগ উঠেছে, ওই জমিটি সঞ্জয় (পিতা: গৌরাঙ্গ) কিনতে চেয়েছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হওয়ায় স্থানীয় মোঃ সিদ্দিকুর রহমান ও রেজাউল ইসলামকে ব্যবহার করে অরবিন্দু পালের ওপর বর্বরোচিত হামলা চালান।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী ও স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগ করেন, মূল অভিযুক্ত মোঃ সিদ্দিকুর রহমান দোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই হামলা পরিচালনা করেছেন। হামলাকারীরা সংখ্যালঘু পরিবারের ওপর শারীরিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করছে বলে সমাবেশে জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "শান্তিপূর্ণ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।" মানববন্ধন থেকে এলাকাবাসী কয়েকটি দাবি উত্থাপন করেন: হামলার সঙ্গে জড়িত সিদ্দিকুর রহমান, রেজাউল ইসলাম ও সঞ্জয়সহ সকল অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপকর্ম করায় সিদ্দিকুর রহমানকে অনতিবিলম্বে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট দলের হাই কমান্ডের প্রতি আহ্বান জানানো হয়।  ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু পরিবারের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের প্রস্তুতি গ্রহণ করা হয়। এলাকাবাসীর হুঁশিয়ারি, যদি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। উক্ত মানববন্ধন ও সমাবেশে স্থানীয় হিন্দু-মুসলিম নির্বিশেষে শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার শপথ নেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত