Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২৬ বাংলা টিভি   11-May-2026   46

Photo

সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শাহীন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


স্টাফ রিপোর্টার:

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার-এর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (১১ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয় এবং লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে শাহীন চাকলাদার তার লাইসেন্স করা পিস্তল (নং-৬৯৪৪৬) নির্ধারিত সময়ের মধ্যে জমা দেননি বলে অভিযোগ রয়েছে।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের দিন শাহীন চাকলাদার অস্ত্রসহ আত্মগোপনে চলে যান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শাহীন চাকলাদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। পরে চার্জশিটের ওপর শুনানি শেষে আদালত তা গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত