Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় তীব্র গরমে পাটক্ষেতে কৃষকের মৃত্যু

২৬ বাংলা টিভি   11-May-2026   27

Photo

শৈলকুপায় তীব্র গরমে পাটক্ষেতে কৃষকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, শৈলকুপা (ঝিনাইদহ):

ঝিনাইদহের শৈলকুপায় তীব্র তাপদাহের মধ্যে মাঠের কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে শাহিন আলম (৪০) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের নিত্যানন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম ওই গ্রামের বেনজীর আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ি থেকে খাবার খেয়ে শাহিন আলম নিজ জমিতে পাট নিড়ানির কাজ করতে যান। গত কয়েকদিনের অসহনীয় গরমে মাঠের আবহাওয়া ছিল উত্তপ্ত। দীর্ঘ সময় তীব্র রোদে কাজ করার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পার্শ্ববর্তী জমিতে কর্মরত অন্য কৃষকরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, শাহিন আলমের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর সংবাদ গ্রামে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। সকালে সুস্থ মানুষটা মাঠে গেল কাজ করতে, আর দুপুরে ফিরল লাশ হয়ে। এই গরম যেন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে," বলছিলেন নিহতের এক প্রতিবেশী।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শ্রমজীবী ও কৃষিজীবী মানুষরা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। চিকিৎসকরা এই গরমে পর্যাপ্ত পানি পান করা এবং সরাসরি রোদে দীর্ঘক্ষণ কাজ না করার পরামর্শ দিয়েছেন।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত