Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

শাকিবের সিনেমায় আইটেম গানে নাচবেন নুসরাত

২৬ বাংলা টিভি   26-Nov-2024   136

Photo

নুসরাত


২০২৫ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যেই ভারতে কয়েকধাপে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে অংশ নিয়েছেন শাকিব নিজেও। বরবাদে শাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার ইধিকা পাল, সে খবর আগেই প্রকাশ হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, এই সিনেমায় দেখা মিলবে ওপার বাংলার আরেক অভিনেত্রী নুসরাত জাহানের।

ইতোমধ্যে মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই। অভিনেত্রী বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাচ্ছি না, জাস্ট ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছি। তবে আমার অভিজ্ঞতা বলছে, দর্শক এ কাজটি অবশ্যই পছন্দ করবেন। এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। তবে এবার অভিনয় নয়, আইটেম গানে মঞ্চ মাতাবেন এই অভিনেত্রী।

জানা গেছে, বরবাদে শাকিবের বিপরীতে দেখা যাবে প্রিয়তমা খ্যাত ইধিকা পালকে। আরও থাকছেন ওপার বাংলার আলোচিত অভিনেতা যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের নামি শিল্পীরা।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত