Logo
বুধবার | ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৬

২৬ বাংলা টিভি   05-May-2026   16

Photo

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৬


আন্তর্জাতিক ডেস্ক:

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। মঙ্গলবার (০৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে দক্ষিণাঞ্চলীয় শহর লিউইয়াংয়ের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা খালি করে দেয় কর্তৃপক্ষ। পরে উদ্ধার অভিযান শেষে জানানো হয়, ঘটনাস্থলে তল্লাশি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উদ্ধারকাজে প্রায় দেড় হাজার জরুরি সেবাকর্মী অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের শনাক্ত করতে রোবট প্রযুক্তিও ব্যবহার করা হয়।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, কারখানার দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম চলাকালে কারখানার দুটি গানপাউডার গুদাম বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল। সম্ভাব্য দ্বিতীয় বিস্ফোরণ ঠেকাতে এলাকাটি ভেজা রাখা এবং অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাসাবাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। আহতদের অনেকেই উড়ে আসা ধ্বংসাবশেষে আহত হয়েছেন।

ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের পর আশপাশের পানি ও বায়ুর মান পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিবেশগত কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্রতায় তাদের ঘরের কাঁচ ভেঙে গেছে, জানালার ফ্রেম বিকৃত হয়েছে এবং লোহার দরজাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়ের কারণে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত