Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় প্রৌঢ়কে পিটিয়ে জখম: মাথা ফাটানোর পর ভেঙে দিল পা

২৬ বাংলা টিভি   04-May-2026   34

Photo

কোটচাঁদপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় প্রৌঢ়কে পিটিয়ে জখম: মাথা ফাটানোর পর ভেঙে দিল পা


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক প্রৌঢ়কে পিটিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। বাঁশের লাঠির আঘাতে ওই প্রৌঢ়ের মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি পিটিয়ে তার বাঁ পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন।

গত ২৯ এপ্রিল (২০২৬) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শফিকুল ইসলাম কোটচাঁদপুরের সলেমানপুর দাসপাড়া গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে। ঘটনার দিন বিকেলে তার বসতবাড়ির পাশের মো. মান্নান ঠাকুরের আমবাগানে একই উপজেলার সলেমানপুর কারিগরপাড়ার মো. জাহিদ হোসেনের ছেলে মো. হিরা (৩২) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন বসে মাদক সেবন করছিল। এলাকার পরিবেশ ও যুবসমাজ রক্ষার স্বার্থে শফিকুল ইসলাম তাদের সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন।

নিষেধ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত হিরা ও তার সহযোগীরা পাশে থাকা বাঁশের লাঠি দিয়ে শফিকুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে তাকে পিটিয়ে তার বাঁ পা ভেঙে দেয়। যাওয়ার সময় তারা ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৭টি সেলাই দেন এবং পরীক্ষার পর তার বাঁ পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, অভিযুক্তরা অত্যন্ত বেপরোয়া। এই ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনাটির সরেজমিন তদন্তপূর্বক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত