Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সম্মেলন

২৬ বাংলা টিভি   03-May-2026   25

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির খবরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ ফান্ড। রোববার বেলা ১১ টায় কালীগঞ্জ সাবরেজিষ্টি অফিসের পাশে দলিল লেখকদের অফিসে ওই সংবাদ সম্মেলন করা হয়।

কালীগঞ্জ দলিল লেখক কল্যাণ ফান্ড এর আয়োজনে সাংবাদিক সম্মেলন অত্র সংগঠনের সদস্য সচিব আজিজুল লস্কর জানান, একটি মহল তাদের সংগঠনের নামে মিথ্যা লিফলেট ও প্রপাগন্ডা ছড়াচ্ছে। যা পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তিনি বলেন, তাদের সংগঠনের নাম ব্যবহার করে একটি মহল জমি রেজিষ্টিতে লাখ প্রতি দুই হাজার থেকে অতিরিক্ত টাকা নিবে মর্মে একটি ভূয়া লিফলেট ছড়িয়েছে। ওই লিফলেটটি তাদের করা নয়। তারা শুধুমাত্র জমি রেজিষ্টি প্রতি দলিলে লেখকদের পারিশ্রমিক বাবদ দুই হাজার টাকা নিবেন বলে জানান তিনি। এর বাইরে সাধারন মানুষের নিকট থেকে কোন টাকা তারা কখনও নিবে না।

সাংবাদিকদের প্রশ্নোউত্তরে সংগঠনের আহব্বায়ক ফারুক হোসেন জানান, দলিল লেখকদের দুঃসময়ে পাশে থাকার উদ্দেশ্য নিয়ে দু’মাস আগে সংগঠনটি প্রতিষ্টা করা হয়েছে। অত্র উপজেলার প্রায় ৮০ জন দলিল লেখকের মধ্যে ইতিমধ্যে ৬০ জন সংগঠনভূক্ত হয়েছেন। তিনি বলেন, জমি রেজিষ্টিতে তাদের দলিল প্রতি পারিশ্রমিকের দুই হাজার টাকার মধ্যে একটি অংশ কল্যান ফান্ডে জমা হবে। যা প্রতি সপ্তাহে কিছু টাকা ফান্ডে জমা রাখা ব্যাতিত লেখকদের মধ্যেই শ্রেনীভেদে বন্ঠন করা হবে। তিনি বলেন, সবেমাত্র সংগঠনটির যাত্রা শুরু হলেও এখনো কোন লেখকদের নিকট থেকে একটি টাকাও নেওয়া হয়নি। তিনি জোর দিয়েই বলেন, অত্র সংগঠন কোন জমি ক্রেতা বিক্রেতার নিকট থেকে একটি টাকাও তারা নিবে না। অথচ একটি মহল তাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে ভূয়া টাকা আদায়ের লিফলেট ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। যা নিয়ে সংবাদ প্রচারে কয়েকজন রাজনৈতিক নেতার নামও ব্যবহার করা হয়েছে। তারা এমন বিষয়টি নিন্দা জানান।
সাংবাদিক সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সিনিয়র দলিল লেখক,আব্দুস ছাত্তার, রন্জন কুমার, কওছার আলী, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম ও আমজাদ হোসেন প্রমুখ।     
 


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত