Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে কিস্তি ক্রেতার মৃত্যুতে তার পরিবারকে ওয়ালটনের সহায়তা

২৬ বাংলা টিভি   03-May-2026   32

Photo

কালীগঞ্জে কিস্তি ক্রেতার মৃত্যুতে তার পরিবারকে ওয়ালটনের সহায়তা


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে কিস্তি ক্রেতার মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন।

 কালীগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ১৫ হাজার টাকার মূল্যে একটি মোবাইল  কিনে কয়েকটি কিস্তি পরিশোধ করার পর অসুস্থতাজনিত কারণে মারা যান ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা  ইউনিয়নের আড়মুখ গ্রামের মোঃ শাহাবুদ্দিন।

এর পরিপ্রেক্ষিতে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় তার কিস্তি মওকুফ করে পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সম্প্রতি ক্রেতাদের জন্য ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ চালু করেছে ওয়ালটন প্লাজা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়কারী ব্যক্তিদের কিস্তি সুরক্ষা কার্ড দেওয়া হচ্ছে। কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যু হলে পণ্যমূল্যের ভিত্তিতে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা এবং তার পরিবারের কোনো সদস্য মারা গেলে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা দিচ্ছে ওয়ালটন প্লাজা। এক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের অনাদায়ী কিস্তির টাকা সমন্বয়ের পর অবশিষ্ট টাকা ক্রেতা বা তার পরিবারকে দেওয়া হচ্ছে।

রবিবার (৩ মে ) ঝিনাইদহ কালীগঞ্জ ওয়ালটনের নিজস্ব শোরুম  আনুষ্ঠানিকভাবে মোঃশাহাবুদ্দিনের স্ত্রী ফাতিমা খাতুনের  হাতে আর্থিক ৫০ হাজার টাকা  সহায়তা তুলে দেন

ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার হুমায়ুন কবির।

এ সময় আরো উপস্থিত

ছিলেন ডিভিশনাল ক্রেডিট ম্যানাজার ওয়াহিদুল ইসলাম, রিজউনাল ক্রেডিট ম্যানাজার মোঃ সাগর আহমেদ, ওয়ালটন প্লাজা কালীগঞ্জ শাখার ম্যানেজার মোঃ সজিব হোসেন সহ স্থানীয় ব্যাবসায়ী এবং গণমাধ্যম ব্যক্তিগণ।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত