Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নাশকতা ও দুদকের একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্লা গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   03-May-2026   41

Photo

নাশকতা ও দুদকের একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্লা গ্রেপ্তার


নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় চাঞ্চল্যকর অভিযানে পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতা ও দুর্নীতির একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার খররিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ। অভিযানের সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার জারজিদ মোল্লা খররিয়া গ্রামের মৃত সামাদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে কালিয়া থানায় অন্তত দুটি নাশকতার মামলা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর তিনটি মামলায় আদালত কর্তৃক জারি করা ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী প  জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর প্রক্রিয়া অনুযায়ী রোববার আদালতে সোপর্দ করা হবে।”
এদিকে, একজন জনপ্রতিনিধির এমন গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে—কেউ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ বিস্ময়ও প্রকাশ করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অপরাধ দমনে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।#


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত