Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল

২৬ বাংলা টিভি   02-May-2026   40

Photo

নড়াইলে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল


নড়াইল প্রতিনিধি:
‘জুলাই সনদ’ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করার দাবিতে নড়াইলে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ১১ দলীয় ঐক্যজোট নড়াইল জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মূল ভিত্তি ছিল জুলাই সনদ। জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না।
নড়াইল জেলা জামায়াতের আমির ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন। জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির জাকির হোসেনসহ স্থানীয় জোট নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, “নির্বাচনের আগে এক কথা আর ক্ষমতায় গিয়ে অন্য কথা বলার সুযোগ নেই। জুলাই সনদের ওপর ভিত্তি করেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন এসেছে। তাই গণভোটের রায় অমান্য করার কোনো অবকাশ নেই। বর্তমান সরকারের যেকোনো কর্মকাণ্ড যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়, তবে রাজপথে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”
সমাবেশে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের সুফল নস্যাৎ করতে একটি পক্ষ জুলাই সনদ ও গণভোট নিয়ে টালবাহানা শুরু করেছে। তারা অবিলম্বে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত সংবিধান সংস্কারের দাবি জানান।
সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
 


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত