Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২৬ বাংলা টিভি   01-May-2026   34

Photo

কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক চৌধুরি (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১ টার দিকে এ দ‚র্ঘটনা ঘটে। নিহত মানিক চৌধুরি উপজেলার পুকুরিয়া গ্রামের উলফা চৌধুরির ছেলে ।

প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায় , আজ (শুক্রবার) দুপুর ১ টার দিকে দুলাল মুন্দিয়া বাজার থেকে মানিক চৌধুরী মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বাবরা রোড এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা আরেক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মানিককে স্থানীয়রা দ্রæত উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয় । প্রতিবেদন লেখা পর্যন্ত অপর মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন অপর মোটরসাইকেল চালক গুরুতর আহত হননি ।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনা স্থলে পুলিশের একটি টিম এখনো আছে। প্রকৃত ঘটনা পরে জানাতে পারবো । 


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত