সারা বাংলা খুলনা ঝিনাইদহ
স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য -আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান
২৬ বাংলা টিভি 01-May-2026 34
স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য -আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:
১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে, পার্লামেন্টে আইন পাশের মধ্য দিয়ে একথা বলেন, আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
আজ শুক্রবার সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে বিএনপি প্রতারণার অংশের সাথে নেই।
শৈলকূপা পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
news@26banglatv.com