Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল ও নার্সিং কলেজ: সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন আইনমন্ত্রী

২৬ বাংলা টিভি   01-May-2026   37

Photo

শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল ও নার্সিং কলেজ: সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন আইনমন্ত্রী


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শুক্রবার (১ মে) সকালে তিনি ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের পাশে উপজেলার বড়দা ব্রিজ সংলগ্ন এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আইনমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন কারিগরি ও অবকাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক দিল আফরোজ।

 শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান। স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের কারিগরি ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে প্রস্তাবিত স্থানটির ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত উপযোগিতা এবং যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন হওয়ায় যাতায়াতের সুবিধা, প্রয়োজনীয় জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটির সম্প্রসারণের সুযোগ আছে কি না—এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

দীর্ঘদিন ধরে শৈলকুপাবাসী একটি উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই এলাকায় মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপিত হলে শুধু শৈলকুপা নয়, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে। একই সাথে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চতর চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পরিদর্শনের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া ও প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই প্রকল্পের বাস্তবায়ন হলে অবহেলিত এ জনপদের আর্থ-সামাজিক চিত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত