Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   30-Apr-2026   38

Photo

নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:
নড়াইলে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আধুনিক ধান চাষ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে  কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও সহজতর করতে এই উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল সদর ও আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র  যশোর অঞ্চলের যৌথ সহযোগিতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর উপজেলার তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (হর্টিকালচার উইং), কৃষিবিদ ড. মো. হযরত আলী,।বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল অতিরিক্ত পরিচালক,কৃষিবিদ মো. রফিকুল ইসলাম,সিমিট বাংলাদেশ, যশোর আঞ্চলিক সমন্বয়ক,কৃষিবিদ মো. জাকারিয়া হাসান, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মো. রোকনুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মো. হযরত আলী বলেন, "আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষকের শ্রম ও খরচ দুটোই বাঁচায়। রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তি ব্যবহার করলে ধানের চারা রোপণে সময় কম লাগে এবং ফলনও বৃদ্ধি পায়। আমরা চাই কৃষকরা এই আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত হয়ে উঠুক।"
মাঠ দিবসে বক্তারা কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও এর সুফল সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং যান্ত্রিক চাষাবাদে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে স্থানীয় কৃষক,কৃষানী ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত