Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় কৃষি জমিতে পুকুর খননের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা, ড্রাম ট্রাক জব্দ

২৬ বাংলা টিভি   29-Apr-2026   29

Photo

শৈলকুপায় কৃষি জমিতে পুকুর খননের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা, ড্রাম ট্রাক জব্দ


ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপার আবাইপুর ইউনিয়নের ফটিকতলা এলাকায়  কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায় ২৮/০৪/২৬/ মঙ্গলবার বিকালে স্থানীয় প্রভাশালী মাটি ব্যবসায়ী শরিফুল ইসলামের নেতৃত্বে,

তিন ফসলি জমিতে পুকুর খননের খবর পায় স্থানীয় ভূমি অফিসের নায়েব নিকুঞ্জ বিশ্বাস।

এসময় তিনি বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড দেবাশীষ অধিকারীকে জানান,

এরপর তার তাৎক্ষণিক পদক্ষেপে অভিযান পরিচালিত হয়।

অভিযানের সহযোগিতা করেন, শৈলকুপা থানার হাটফাজিলপুর পুলিশ ফাঁড়ি ও ভূমি অফিসের কর্মকর্তারা।

সেসময় মাটি ব্যবসায়ী শরিফুলকে গ্রেফতার করে  ঘটনাস্থলে জরিমানা টাকা আদায় করে ও সর্তক  মুসলেকা নেওয়া হয়।

এ বিষয়ে  শৈলকুপা এসিল্যান্ড দেবাশীষ অধিকারী জানান,আবাইপুর মাঠে মাটি কাঁটার দায়ে একজনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়ছে।

তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে সে টাকা পরিশোধ করার কারণে জেল দেওয়া হয়নি।

তবে কৃষি জমির টপসয়েল কাটা ও পুকুর খনন ভূমি আইনের সম্পুর্ন পরিপন্থী।

অনুমতি বিহীন মাটিকাটা হলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে ভূমি অফিস।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত