Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ফের বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

২৬ বাংলা টিভি   28-Apr-2026   29

Photo

ফের বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব এলেও বিশ্ববাজারে কমছে না জ্বালানি তেলের অস্থিরতা। পারমাণবিক আলোচনা পিছিয়ে দেওয়ার বিনিময়ে অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব দিলেও তা বিনিয়োগকারীদের উদ্বেগ কমাতে পারেনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ১১০ দশমিক ৭০ ডলারে বিক্রি হচ্ছে। যা গেল সপ্তাহের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক না হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে বাজারে চাপ অব্যাহত রয়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের মাধ্যমে প্রণালি পুনরায় খোলার প্রস্তাব পাঠালেও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। প্রস্তাব অনুযায়ী, আপাতত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরে আলোচনা করার কথা বলা হয়েছে।

গেল দুই মাসে ইরানের হুমকি ও বিধিনিষেধের কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, রোববার মাত্র ৮টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যেখানে আগের দিন ছিল ১৯টি।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স জানায়, অবরোধ এবং আঞ্চলিক জ্বালানি স্থাপনায় হামলার কারণে বিশ্বে দৈনিক তেল উৎপাদন প্রায় ১ কোটি ৪৫ লাখ ব্যারেল কমে গেছে।

জাহাজ পরিবহন ও সরবরাহ খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ আটকে থাকা, বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া ও হরমুজ প্রাণালি জুড়ে পেতে রাখা মাইন অপসারণের কাজ বাকি থাকায় যুদ্ধ বন্ধ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত