Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

২৬ বাংলা টিভি   28-Apr-2026   27

Photo

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন


ঝিনাইদহ প্রতিনিধি:


‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে আদালত চত্বর  বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে আদালতের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা।
জেলা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবী, অতিরিক্ত জেলা জজ হেলাল উদ্দিন, গৌতম কুমার ঘোষ, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক শফিউল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ অন্যান্যরা। সরকারি আইনগত সহায়তা মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা অসহায় ও দরিদ্র মানুষকে এ সেবা নিতে সচেতন হওয়ার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত