Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় বজ্রপাতে পৃথক স্থানে ৩জন নিহত

২৬ বাংলা টিভি   27-Apr-2026   33

Photo

নেত্রকোনায় বজ্রপাতে পৃথক স্থানে ৩জন নিহত


নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে ৩জন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকাল, দুপুর ও বিকালে মৎস্য শিকারী, কৃষক ও কৃষি শ্রমিক নিহত হয়। বোরো ফসল কাটা নিয়ে হাওরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

নিহতরা হলেন- আব্দুল মোতালিব (৫৫)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামর বাসিন্দা, মোনায়েম খাঁ  হালান মিয়া (৫০)  উপজেলার সাতগাঁও গ্রামের নেকবর খার ছেলে ও শুভ মন্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার আকনাদিগীর চর গ্রামের অফিকুল মন্ডলের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদের গোদারা ঘাটে সকালে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামের বাসিন্দা।উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খাঁ  হালান মিয়া দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির সামনে থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়। একই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে সিরাজগঞ্জ সদর থেকে ধান কাটতে আসা কৃষি শ্রমিক শুভ মন্ডলের নিহত হয়। 

বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, আইনী প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খালিয়াজুরী উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীম জানান, মরদেহ  জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেকের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে প্রদানের ব্যবস্থা করা হয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত