Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সাফল্যের হ্যাট্রিক: টানা তৃতীয়বার আরটিভির দেশসেরা প্রতিনিধি ঝিনাইদহের শিপলু জামান

২৬ বাংলা টিভি   26-Apr-2026   21

Photo

সাফল্যের হ্যাট্রিক: টানা তৃতীয়বার আরটিভির দেশসেরা প্রতিনিধি ঝিনাইদহের শিপলু জামান


নবাব শিকদার, নিজস্ব প্রতিবেদকঃ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহসী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ টানা তৃতীয়বারের মতো আরটিভির ‘দেশসেরা প্রতিনিধি’ (আলোচিত প্রতিবেদন ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন ঝিনাইদহের কৃতি সন্তান ও আরটিভির জেলা প্রতিনিধি শিপলু জামান। ২০২৬ সালের বার্ষিক মূল্যায়নে তার জমজমাট ও জনগুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো জাতীয় পর্যায়ে বিশেষ আলোচিত হওয়ায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

রাজধানীতে আরটিভির প্রধান কার্যালয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই কৃতি সাংবাদিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শেখুল ইসলাম উজ্জ্বল। এছাড়াও আরটিভির ন্যাশনাল টিম, ডিজিটাল টিম এবং অনলাইন টিমের সদস্যসহ দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় শিপলু জামান বলেন, "এই অর্জন আমার একার নয়; এটি ঝিনাইদহবাসীর ভালোবাসা এবং আরটিভি কর্তৃপক্ষের আস্থার প্রতিফলন। টানা তিনবার সেরা হওয়ার এই গৌরব আমাকে পেশাগত দায়িত্ব পালনে আরও বেশি দায়বদ্ধ করে তুলল।" অনুষ্ঠানে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, "শিপলু জামান তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে, জেলা পর্যায়ে থেকেও জাতীয় মানের সাংবাদিকতা করা সম্ভব। তার আলোচিত প্রতিবেদনগুলো সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছে।"

শিপলু জামানের এই হ্যাটট্রিক জয়ে ঝিনাইদহের সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। তৃণমূলের সংবাদকে জাতীয় পর্দায় বলিষ্ঠভাবে তুলে ধরার জন্য তিনি দীর্ঘ দিন ধরে সুনাম কুড়িয়ে আসছেন। উল্লেখ্য, এর আগেও শিপলু জামান তার অনুসন্ধানী ও মানবিক প্রতিবেদনের জন্য একাধিকবার আরটিভির সেরা প্রতিনিধির সম্মাননা অর্জন করেছিলেন। ২০২৬ সালের এই স্বীকৃতি তার ক্যারিয়ারে এক নতুন মাইলফলক যোগ করল।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত