Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

প্রবাস

আমিরাতের দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   21-Apr-2026   53

Photo

আমিরাতের দুই কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক:

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সংযুক্ত আরব আমিরাতে দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ বছর মোট ৫০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৮ জন নিয়মিত এবং ১২ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল।

কেন্দ্রটির উপাধ্যক্ষ ও হল সুপার কিরণ আখতার জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছে। এসময় আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে পরিচালিত পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মোঃ উল্লাহ খান।

অন্যদিকে, উত্তর আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই কেন্দ্রে ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৪ জন পরীক্ষায় অংশ নেয়। একজন অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের মো. শাহনেওয়াজ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২৪ জন বিজ্ঞান এবং ২১ জন ব্যবসায় শিক্ষা বিভাগের।

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রটি পরিদর্শন করেন কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত