Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অনুমোদনহীন খাবার স্যালাইন বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   21-Apr-2026   43

Photo

সিরাজগঞ্জে অনুমোদনহীন খাবার স্যালাইন বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার এসবি ফজলুল হক রোডের রেলগেট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া খাবার স্যালাইন মজুদ ও বিক্রির অভিযোগে মেসার্স সিফাত এন্টারপ্রাইজের মালিক মোঃ সাব্বির আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে অনুমোদনহীন বিপুল পরিমাণ খাবার স্যালাইন জব্দ করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানান।
এছাড়া একই সময়ে বাজারের এলপিজি গ্যাসের দোকানগুলোতে মূল্যতালিকা ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত