Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনতে গিয়ে তীব্র গরমে নারীর মৃত্যু

২৬ বাংলা টিভি   20-Apr-2026   36

Photo

নড়াইলে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আনতে গিয়ে তীব্র গরমে নারীর মৃত্যু


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলে সংসারের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এই দুঃখজনক ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে লাভলী বেগম নড়াইল শহরের মাছিমদিয়া সরদার ‍ফিলিং স্টেশনে ডিজেল নিয়ে ফেরার পথে ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যান। পরে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আউড়িয়া ইউপি সদস্য  ওসমান শেখ জানান, মাছিমদিয়া ব্রিজের নিচে সেলিমের দোকানে আটা তুলতে যান। পরে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। 
চিকিৎসকদের ধারণা, প্রচণ্ড তাপদাহের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। বর্তমানে নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে।
তীব্র গরমে প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়ে এভাবে প্রাণহানির ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত