Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ

২৬ বাংলা টিভি   19-Apr-2026   31

Photo

বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। এতে বেনাপোল-পেট্রাপোল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পযর্ন্ত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দর এলাকায় কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল না থাকায় অসুস্থ ও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা পেতে যশোর বা খুলনায় নিতে হয়। এতে অনেক সময় রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এলাকাবাসী একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়ে সড়কে নেমে আসেন।

বিক্ষোভকারীরা জানান, স্থলবন্দর দিয়ে প্রতিদিন হাজারো শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রী যাতায়াত করেন। এত বড় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে হাসপাতাল না থাকা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে হাসপাতাল স্থাপনের আশ্বাস না পেলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত