Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ, কালিয়ায় বালু খেকোদের দণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

২৬ বাংলা টিভি   19-Apr-2026   21

Photo

পরিবেশ রক্ষায় কড়া পদক্ষেপ, কালিয়ায় বালু খেকোদের দণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে নাজির খান নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, নবগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলার উত্তর মহাজন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়। একই সাথে মূল অভিযুক্ত নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করা হয়।
পরবর্তীতে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অনুযায়ী মূল অভিযুক্ত নাজির খানকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হবে না মর্মে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম জানান, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই অবস্থান অত্যন্ত কঠোর। নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।#
 


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত