Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   19-Apr-2026   23

Photo

নড়াইলে জরুরি এমআর টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি :
নড়াইলে জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি  সফল করার লক্ষ্যে  প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন আব্দুর রশিদের  সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, হাম ও রুবেলা নির্মূলের লক্ষ্যে জেলাজুড়ে বিশেষ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। সভায় ক্যাম্পেইনের গুরুত্ব, লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সিভিল সার্জন আব্দুর রশিদ  জানান, কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে তারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান। জেলায় ছয় মাস থেকে ছয়  বছরের নিচে মোট ৭৭ হাজার শিশু ৯৬৬ কেন্দ্রে ১১ দিন কার্যদিবসে এই টিকা দেয়া হবে।
উক্ত প্রেস কনফারেন্সে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত