Logo
শুক্রবার | ১৫ মে ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে: প্রধানমন্ত্রী

২৬ বাংলা টিভি   18-Apr-2026   27

Photo

জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক:

সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জরুরি পদক্ষেপ নেয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ওসমানি স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, বিগত দুই সরকার হামের টিকা প্রদান না করে গুরুতর অবহেলা করেছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনা হবে। পাশাপাশি সুচিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত ই-হেলথ কার্ড চালু এবং ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্যবীমা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসাসেবা উন্নত করা হবে এবং শহর ও গ্রামের মধ্যে স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করতে সরকার কাজ করছে।

স্বাস্থ্যখাতে বিএনপি সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ধীরে ধীরে জিডিপির পাঁচ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেয়া হবে।

তিনি বলেন, মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন এবং সরকারকে সহায়তা করতে তাদের এগিয়ে আসতে হবে। চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি দ্রুত সমাধান করা হবে এবং অন্যান্য সমস্যাগুলো ধাপে ধাপে নিরসন করা হবে।

এছাড়া অনুষ্ঠানে তিনি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন, যার মধ্যে ৮০ শতাংশই নারী কর্মী থাকবেন বলে জানান তিনি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত