সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা
নেত্রকোনায় নার্স স্ত্রীর রগ কেটে দিলেন স্বামী
২৬ বাংলা টিভি 17-Apr-2026 43
নেত্রকোনায় নার্স স্ত্রীর রগ কেটে দিলেন স্বামী
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স মারুফা আক্তারের (২৭) হাত পায়ের রগ কেটে দিলেন স্বামী। তাকে উদ্ধার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ স্বামী আরিফুল ইসলামকে আটক করেছে৷ বৃহস্পতিবার সকালে মদন পৌর সদরের বাড়িভাদেরা এলাকায় একটি বাসায় এ ঘটনা ঘটে৷
মারুফা আক্তার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসাবে কর্মরত আছেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা। তার স্বামী আরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি ঢাকার গ্লোবাল স্পেশালাইজ নামের একটি প্রাইভেট হাসপাতালের সেকমু হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও জানা গেছে, মারুফা আক্তার ও আরিফ প্রায় ১০ বছর আগে প্রেম কের একে অপরকে বিয়ে করে। গত পাঁচ মাস আগে মারুফা নার্স পদে চাকরি হয়। বদলি হয়ে গত ২মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসাবে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকেই পৌর সদরের বাড়িভাদেরা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। এ দম্পতির ৭বছর বয়সী একটি মেয়ে আছে। প্রায় সময়েই তাদের মধ্যে ঝগড়া হতো। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীর কলহের জেরে আরিফুল ইসলাম তার স্ত্রী মারুফা আক্তারের হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত একজন বলেন, মারুফা আক্তারের নতুন চাকরি হয়েছে। গত দুই মাস আগে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যোগদান করেছেন। তিনি এখনো বেতনই পাননি। মারুফা আক্তার যথেষ্ট সুন্দরী মেয়ে। তবে তার স্বামী স্ত্রীর চাকরি করাটা পছন্দ করছেন না। চাকরি ছেড়ে দেওয়ার জন্য তাকে চাপ দেন। এরমধ্যে তার স্বামী এ কান্ড ঘটিয়েছে।
স্ত্রীর অমানুষিক নির্যাতনের কথা উল্লেখ করে মারুফা স্বামী আরিফুল ইসলাম বলেন, কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত তাকে আমি লেখাপড়া করিয়েছি। চাকরি হওয়ার পর থেকেই খারাপ আচরণ করা শুরু করে। এটা দিন দিন আমার ওপর তার নির্যাতনের মাত্রা ভয়াবহতার দিকে যাচ্ছে। আমার সংসার টা টিকানোর জন্য আমি তাকে পায়ে ধরেও অনেক কান্নাকাটি করেছি। স্ত্রীর নির্যাতনে অতিষ্ট হয়ে তাকে আঘাত করেছি।
মদন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নূরুল হুদা খান জানান, আহত নার্স মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামী আরিফুলকে পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, খবর পেয়ে আরিফুল ইসলামকে থানা এনে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
news@26banglatv.com