অর্থনীতি
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
২৬ বাংলা টিভি 15-Apr-2026 70
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
নিউজ ডেস্ক:
পহেলা বৈশাখের সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডজনিত জটিলতার কারণে এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা এখন ২৩ এপ্রিল পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
সাধারণ নিয়মে প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন জমা দেয়ার শেষ সময় থাকলেও বিশেষ পরিস্থিতি বিবেচনায় এ সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (১৫ এপ্রিল) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, করদাতাদের সুবিধা বিবেচনায় মার্চ ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

news@26banglatv.com