Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের উপহার সামগ্রী বিতরণ

২৬ বাংলা টিভি   15-Apr-2026   34

Photo

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের উপহার সামগ্রী বিতরণ


নড়াইল প্রতিনিধি :
নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল সদর উত্তর থানা শাখা। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়। ছাত্রশিবিরের নড়াইল সদর উত্তর থানা সভাপতি এইচ এম আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন:
“একজন ভালো শিক্ষার্থী হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, দেশ ও দশের সেবায় নিজেকে একজন সৎ ও দক্ষ নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পরীক্ষায় ফল আশানুরূপ না হলেও হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে, কোনোভাবেই যেন আবেগের বশবর্তী হয়ে কেউ ভুল সিদ্ধান্ত গ্রহণ না করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাবাদ মডেল থানার আল সভাপতি, শাহারীয়া আমিন, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলসহ বিদ্যালয়ের অন্যান্য  সহকারী শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের সদর উত্তর থানা সেক্রেটারি মো. মোয়াজ। উপহার বিতরণী অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। উপস্থিত শিক্ষকবৃন্দ ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।#


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত