Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

২৬ বাংলা টিভি   14-Apr-2026   34

Photo

যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


বেনাপোল প্রতিনিধি:

অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়েছে। বাংলার ঐতিহ্য ধরে রাখতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পিঠাপুলিসহ বিভিন্ন পন‍্যের সমাহার নিয়ে স্টল বসে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শার্শা পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ‍্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

উৎসবকে ঘিরে আয়োজন করা হয় চিরায়ত মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশসহ বিভিন্ন ভর্তা দিয়ে ঐতিহ্যবাহী খাবারের পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। #


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত