Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

স্ট্রোকে আশিকুর রহমান বৃষ্টির মৃত্যু, মহেশপুরে শোকের ছায়া

২৬ বাংলা টিভি   14-Apr-2026   40

Photo

স্ট্রোকে আশিকুর রহমান বৃষ্টির মৃত্যু, মহেশপুরে শোকের ছায়া


মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার বাসিন্দা আশিকুর রহমান বৃষ্টি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ঢাকায় নিজ বাসায় হঠাৎ স্ট্রোক করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান কলেজের ২০০৭ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ছোট ছেলে। তার গ্রামের বাড়ি মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামে হলেও পরিবারসহ দীর্ঘদিন ধরে কাজীপাড়ায় বসবাস করতেন এবং চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত মিশুক, সদালাপী ও প্রাণবন্ত স্বভাবের মানুষ  জোহরবাদ জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় , যার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত