Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: এমপি আতাউর রহমান বাচ্চু

২৬ বাংলা টিভি   11-Apr-2026   52

Photo

কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: এমপি আতাউর রহমান বাচ্চু


নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় চলতি অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে এই উপকরণসমূহ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান (বাচ্চু)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা ও প্রয়োজনীয় উপকরণ আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।"
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ৩ হাজার ৯০০ জন নির্বাচিত কৃষক-কৃষাণীর প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার  টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রোকনুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে আউশ ধানের ফলন বাড়াতে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার হাতে পাওয়ায় উপজেলার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।#


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত