Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে শিক্ষকদের ২য় দিনেও কর্মবিরতি চলায় পাঠদান ব্যাহত

২৬ বাংলা টিভি   14-Oct-2025   62

Photo

রামপালে শিক্ষকদের ২য় দিনেও কর্মবিরতি চলায় পাঠদান ব্যাহত


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : 

সারাদেশের মতো রামপালেও  এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামপাল উপজেলার বেসরকারি শিক্ষকগণ এ কর্মবিরতি পালন করেন। এতে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা মিলে মোট ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ কর্মবিরতি পালন করছেন। কর্মসূচি পালনে নেতৃত্ব দিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন। নেতৃবৃন্দ জানান, আমাদের দাবি পুরন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় জোটের ঘোষণাকৃত কর্মসূচি পালন অব্যাহত থাকবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি পালন হলেও শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকমহল। তারা সরকারের কাছে দ্রুত সমাধান কামনা করেছেন।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত