Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

রামেক হাসপাতালে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   09-Apr-2026   44

Photo

রামেক হাসপাতালে হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত রামেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে ও ২৭ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হওয়ায় ছাড়পত্র পেয়েছে ২৪ জন।

বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী। হামের সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত