Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১;আহত ৩

২৬ বাংলা টিভি   14-Oct-2025   61

Photo

চুয়াডাঙ্গার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে নিহত ১;আহত ৩


চুয়াডাঙ্গা প্রতিনিধি :

​চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গোবিন্দহুদা গ্রামের মরহুম ঝড়ু মন্ডলের ছেলে। এই সংঘর্ষে তার নিহত জয়নুরের দুই ভাই খাজা আহমেদ (৫৭) ও জাহীর (৫০) এবং আহত খাজা আহমেদের  ছেলে  দিপু (১৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

​ প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে গোবিন্দহুদা গ্রামের নূরুল হক পেশকার এবং মাসুদ বিল্লাহ মন্টুর মধ্যে জমি সংক্রান্ত  বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে নূরুল হক পেশকারের লোকজন দেশী তৈরি অস্ত্র নিয়ে মাঠে কাজ করা প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টুর লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারধর করে গুরুতর জখম করে।

​গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানিয়েছেন, আহতদের মধ্যে খাজা আহমেদ ও দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান,জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষ হয়েছে এবং নিহত ব্যক্তির নাম জয়নুর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

​এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত