Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

২৬ বাংলা টিভি   06-Apr-2026   46

Photo

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু


রাজশাহী প্রতিনিধি:

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন।

সোমবার (৬ এপ্রিল) রামেকের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। গেল রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে এ দুই শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন রোগী। নতুন ও পুরোনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা ১৩৮ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত