Logo
বৃহস্পতিবার | ২৮ মে ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না ফ্রান্সের

২৬ বাংলা টিভি   14-Oct-2025   53

Photo

বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না ফ্রান্সের


ক্রিড়া প্রতিবেদক:

বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলে নানা চমক দেখা যাচ্ছে। নিজেদের ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও বেলজিয়াম। তবে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্স। আইসল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যদের।

ডি’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের মাঠে প্রথমার্ধে প্যালসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতি থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ৬৩তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর গোলে সমতায় ফেরে ফরাসিরা। পাঁচ মিনিট পর, অর্থাৎ ৬৮তম মিনিটে মাতেতা জালের দেখা পেয়ে ফ্রান্সকে লিড এনে দেন এটাই জাতীয় দলের হয়ে তার প্রথম গোল।

কিন্তু সেই লিড বেশিক্ষণ টিকেনি। মাত্র দুই মিনিট পর, ৭০তম মিনিটে হেইনসনের গোলে আবারও সমতায় ফেরে আইসল্যান্ড। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই।

এই ড্রয়ের ফলে এখনও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি ফ্রান্স। অন্যদিকে, সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখল আইসল্যান্ড।

এদিকে ‘জে’ গ্রুপে বেলজিয়াম ৪-২ গোলে হারিয়েছে ওয়েলসকে। ম্যাচের শুরুতেই রডনের গোলে এগিয়ে যায় ওয়েলস, তবে কেভিন ডে ব্রুইনের জোড়া গোল ও মুনির ও ট্রসার্ডের এক একটি গোল বেলজিয়ামকে সহজ জয় এনে দেয়।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে জার্মানি ১-০ গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে। ম্যাচের একমাত্র গোলটি করেন নিক ওল্টেমাডে। এই জয়ে ৪ ম্যাচে তিন জয় নিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জার্মানি।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত