Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   06-Apr-2026   37

Photo

শৈলকুপায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার মালিপাড়ায় পুলিশি অভিযানে গাঁজাসহ তামিম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মালিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে তামিমকে তল্লাশি করা হলে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শৈলকূপা থানা পুলিশ বলেন,"মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।"


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত