Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইসরাইলের বিমানবন্দরে রহস্যজনক বিষাক্ত ধোঁয়া!

২৬ বাংলা টিভি   05-Apr-2026   32

Photo

ইসরাইলের বিমানবন্দরে রহস্যজনক বিষাক্ত ধোঁয়া!


আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে একটি রহস্যজনক প্যাকেট থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা সতর্কতা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এলাকা থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ইয়নেট’ ইসরাইলি অগ্নি ও উদ্ধার পরিষেবার বরাতে জানায়, বিমানবন্দরে আসা একটি পার্সেল বা প্যাকেট থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেলে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সম্ভাব্য বিষাক্ত রাসায়নিক বা বিপজ্জনক পদার্থের উপস্থিতির আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি মোকাবিলায় অগ্নি ও উদ্ধার বাহিনীর বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি ঘিরে ফেলে এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ শুরু করে। একই সঙ্গে পদার্থটির প্রকৃতি ও ঝুঁকির মাত্রা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং বিমানবন্দরের কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।

উদ্ধারকারী দল বর্তমানে প্যাকেটটি নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটনার কারণে বিমান চলাচলে কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থজনিত ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিকভাবে বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা প্রোটোকল অনুসরণ করা হয়।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত