Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ঐতিহাসিক অভিযানের পর নিরাপদে উদ্ধার সেই মার্কিন পাইলট: ট্রাম্প

২৬ বাংলা টিভি   05-Apr-2026   20

Photo

ঐতিহাসিক অভিযানের পর নিরাপদে উদ্ধার সেই মার্কিন পাইলট: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ থাকা দ্বিতীয় পাইলটকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে—এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (০৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, প্রিয় মার্কিন নাগরিকবৃন্দ আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, এই অভিযানটি ছিল আমাদের এক অসাধারণ ক্রু সদস্য কর্মকর্তাকে উদ্ধারের জন্য, যিনি একই সঙ্গে একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

ওই পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করছিল বলে জানান ট্রাম্প।

তিনি বলেন, তাকে উদ্ধারে কয়েক ডজন যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। এসব যুদ্ধবিমানে ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ানক মরণঘাতি অস্ত্র। তবে উদ্ধার হওয়া পাইলট সামান্য আহত বলে জানান ট্রাম্প।

শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেদিন রাতেই উদ্ধার অভিযানে অংশ নিতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা ইরানে প্রবেশ করে।

এদিকে একই সময় নিখোঁজ পাইলটকে ধরতে মাঠে নামে ইরানও। দেশটির পক্ষ থেকে ব্যাপক অনুসন্ধান চালানো হয় এবং তাকে ধরিয়ে দিতে পারলে বড় অঙ্কের পুরস্কার ঘোষণাও করা হয়।

তবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন বাহিনী সফলভাবে ওই পাইলটকে ইরানের ভেতর থেকেই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত