Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

অনির্দিষ্টকালের জন্য সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

২৬ বাংলা টিভি   02-Apr-2026   31

Photo

অনির্দিষ্টকালের জন্য সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা


নিউজ ডেস্ক:

পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানা ধরনের হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।

এরপর গভীর রাত পর্যন্ত পাম্প মালিকদের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মোগলাবাজার এলাকার মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে একটি বৈঠকে বসেন।

বৈঠক শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, অ্যান্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার  ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম গণমাধ্যমকে জানান, জনস্বার্থ বিবেচনায় ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হবে। তবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়।

পাম্প মালিকদের অভিযোগ, বুধবার বিকেলে সিলেটের একটি পাম্পে অভিযানের সময় হিসাব-নিকাশ না রাখার অভিযোগে র‍্যাবের ম্যাজিস্ট্রেট, ট্যাগ কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই মালিকের অন্য একটি পাম্পে এক পাম্পের তেল অন্য পাম্পে স্থানান্তরের অভিযোগে আরও জরিমানা করা হয়। এ সময় মালিককে প্রায় ছয় ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয় বলেও অভিযোগ করা হয়।

তারা আরও দাবি করেন, ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার মাধ্যমে নিয়মিত হিসাব যাচাই, পাম্পে পুলিশ মোতায়েনসহ নানা ধরনের চাপ ও নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের পরিস্থিতির কারণেই একাধিক পাম্পে জরিমানা আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে।

অন্যদিকে বন্ধ থাকা পাম্প মালিকরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রশাসনের সঙ্গে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বুধবার রাত প্রায় ৩টায় বৈঠক শেষে সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুস বলেন, হঠাৎ করেই ধর্মঘটের ঘোষণা আসে, বিষয়টি জানার পরই তারা দ্রুত আলোচনা শুরু করেন। তার ভাষায়, আলোচনাটি ফলপ্রসূ হয়েছে এবং কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত