Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   02-Apr-2026   35

Photo

নড়াইলে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ বরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:
আগামী চৈত্র সংক্রান্তি-১৪৩২ এবং বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ ও উদযাপন উপলক্ষে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০২ এপ্রিল সকাল সাড়ে ১০টায়  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালাম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী। এছাড়াও সভায় জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন চৈত্র সংক্রান্তি এবং বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আনন্দঘন ও বর্ণিল পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে যথাযথ মর্যাদায় তুলে ধরতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ উৎসবের প্রতিটি আয়োজন যেন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী উৎসবকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেন। সভায় উপস্থিত সকলে মিলে এবারের নববর্ষ উদযাপনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত