Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

হরমুজে গিয়ে নিজেদের তেল নিজেরাই এনে নাও

২৬ বাংলা টিভি   31-Mar-2026   36

Photo

হরমুজে গিয়ে নিজেদের তেল নিজেরাই এনে নাও


আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, যেসব দেশ জ্বালানি সংকটে পড়েছে, তাদের উচিত নিজেরাই উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় তেল সংগ্রহ করা।

মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে বিধিনিষেধের কারণে কিছু দেশ—যেমন যুক্তরাজ্য—জেট জ্বালানি পেতে সমস্যায় পড়ছে। এমন পরিস্থিতিতে এসব দেশের উচিত সাহস নিয়ে সরাসরি গিয়ে প্রয়োজনীয় তেল নিয়ে আসা।

ট্রাম্প আরও বলেন, যারা ইরানবিরোধী অভিযানে অংশ নেয়নি, তাদের এখন নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নিজেদেরই ব্যবস্থা করে নিতে হবে। যুক্তরাষ্ট্র আর তাদের সহায়তায় এগিয়ে আসবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

একই পোস্টে তিনি দাবি করেন, ইরানকে সামরিকভাবে অনেকটাই দুর্বল করে দেওয়া হয়েছে এবং বড় অংশের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে আরেক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ফ্রান্স ইসরাইলগামী সামরিক সরঞ্জামবাহী বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের আচরণ মনে রাখবে।

প্রসঙ্গত, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসী হামলা চালায় ইসরাইল। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও এই অভিযানে যোগ দেয়। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। একইসঙ্গে হরমুজ প্রণালি দিয়ে শত্রু দেশের জাহাজ চলাচল বন্ধ করে দেয়। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। এই সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত