Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

পাবনায় হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

২৬ বাংলা টিভি   30-Mar-2026   48

Photo

পাবনায় হঠাৎ বেড়েছে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে বাড়ছে শিশু রোগী


পাবনা প্রতিনিধি :

পাবনায় হঠাৎ করেই হামে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের হাম ওয়ার্ডে বর্তমানে শিশু রোগীদের দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যার ফলে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

জানা গেছে, গত ১৫-২০ দিন ধরে জেলায় হামের প্রকোপ বেড়েছে। এখন পর্যন্ত মোট ১১৮জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। আক্রান্ত শিশুদের অধিকাংশের অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং এখন পর্যন্ত জেলায় এই রোগে কোনো শিশু মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

সংক্রমণ যাতে অন্য সাধারণ রোগীদের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ শিশু  ওয়ার্ডের ভেতরে কাঁচঘেরা  একটি পৃথক কক্ষে আক্রান্ত শিশুদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি  হওয়ায় অভিভাবকদের বাইরে থেকে ওষুধ সংগ্রহ করতে হচ্ছে। তবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি আরও জানান, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা মূলত শিশুদের হয়, তবে বড়দেরও হতে পারে। সরকারি নির্দেশনা অনুযায়ী শিশুদের ৯ মাস বয়সে হামের টিকা দেওয়া হয়।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত