Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ১৩ লক্ষ টাকার জাল নোটসহ ২ জন ও ১৯৬ বোতল মাদকসহ ৩ জন গ্রেফতার

২৬ বাংলা টিভি   30-Mar-2026   44

Photo

সিরাজগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ১৩ লক্ষ টাকার জাল নোটসহ ২ জন ও ১৯৬ বোতল মাদকসহ ৩ জন গ্রেফতার


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর পৃথক দুইটি অভিযানে জাল নোট ও মাদকসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ জাল টাকা ও মাদক উদ্ধার করা হয়।
র‍্যাব-১২ সূত্র জানায়, গত ২৯ মার্চ বিকেল ৩টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালায়। এসময় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে ৫১ হাজার টাকার জাল নোট ও ২টি মোবাইলসহ রবিউল ইসলাম (২০) ও আবুল হাসান (২৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি এলাকায় পলাতক হাকিম শেখের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় জাল টাকা আসল টাকা হিসেবে বাজারে ছড়িয়ে আসছিল।
অন্যদিকে, ৩০ মার্চ সকালে সদর উপজেলার শিয়ালকোল বাজারের বিলকুলি মধ্যপাড়া এলাকায় আরেকটি অভিযান চালায় র‍্যাব। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় ১৯৬ বোতল ইস্কাফ ও ৪টি মোবাইলসহ মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মোস্তাফিজুর জয়পুরহাট থেকে মাদক এনে বিক্রির উদ্দেশ্যে সিরাজগঞ্জে এসেছিলেন। অপর দুইজন দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা ও সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র‍্যাব-১২ এর অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া (পিপিএম) জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জাল নোট ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত