Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শিশু ধর্ষণের ৪ মাস পরও গ্রেফতার হয়নি সোহাগ, বাবার নেতৃত্বে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   29-Mar-2026   51

Photo

শিশু ধর্ষণের ৪ মাস পরও গ্রেফতার হয়নি সোহাগ, বাবার নেতৃত্বে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার।। 

যশোরেরর পল্লীতে ধর্ষণের ঘটনায় ধর্ষক সোহাগ আটক না হওয়ায়  শিশুটির পিতা  এলাকার লোকজন নিয়ে বিক্ষেপ সমাবেশ  ও মানববন্ধন করেছেন। বিক্ষোভকালে ধর্ষকের ফাঁসির দাবি জানিয়েছেন।

আজ রোববার (২৯ মার্চ) দুপুর  সাড়ে ১২টার দিকে  প্রেসক্লাব যশোরের  সামনে এ বিক্ষোভক সমাবেশ ও  মানববন্ধনের আয়োজন করা হয় ।

মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংস এই ধর্ষণের ঘটনার চার মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত সোহাগকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। তারা অভিযোগ করেন, সোহাগের লোকজন ভুক্তভোগীপরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন। পরিবারটি ইতোমধ্যে হুমকি সংক্রান্ত বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  তারপরও আসামি গ্রেফতার হচ্ছে না। 

বক্তারা আরও বলেন, ধর্ষিতার পরিবারের  সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও অভিযুক্ত সোহাগ এ ধরনের জঘন্য অপরাধ ঘটিয়েছে। ঘটনার পর থেকে সোহাগ পলাতক থাকলেও স্থানীয় লোকজনের সহায়তায় সে বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়ে ঘোরাফেরা করছে।

প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বিক্ষোভকারীরা বলেন, দ্রুত অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না করা হলে আমরা কঠোর আন্দোলনে বাধ্য হব।’

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি যশোর শহরের চৌরাস্তা, কোতয়ালী থানার পাশ, চিত্রার মোড়, দড়াটানা হয়ে কালেক্টরেট ভবনের সামনে দিয়ে ঘুরে আবার প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে পারবে যদি শেষ করেন গত ৪ ডিসেম্বর (২০২৫) যশোরের পল্লীতে নয় বছরের ওই শিশু ধর্ষিত হয়েছিল।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত