Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে চিত্রা নদীতে ডুবে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   28-Mar-2026   31

Photo

নড়াইলে চিত্রা নদীতে ডুবে দুই শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার


নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। ২৮  মার্চ শনিবার দুপুরে কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে যাওয়া দুই শিশু মহিষখোলা গ্রামের আবদুল্লাহ শেখের মেয়ে আরিয়া এখনো নিখোঁজ  (৬)  রয়েছে। এবং একই গ্রামের এনায়েত শেখের মেয়ে রাফিয়কে   মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 
আরিয়ার মা মুনিয়া বেগম জানান, দুপুরে আরিয়া ও তার প্রতিবেশী রাফিয়ার বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা দুজনেই নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
শিশুরা নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে শিশু রাফিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তবে আরিয়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইদ্রিস আলী জানান,,মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে ডুবে দুই শিশু নিখোঁজের পর রাফিয়া নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপর শিশু আরিয়াকে উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে।
বর্তমানে আরিয়াকে উদ্ধারে স্থানীয় লোকজনের পাশাপাশি স্বজনরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত