সারা বাংলা বরিশাল ঝালকাঠি
ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ
২৬ বাংলা টিভি 28-Mar-2026 46
ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে আলিফ নামে ১৫ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছেন। শহরতলীর কিফাইতনগর এলাকার গাবখান চ্যানেলে শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম হাওলাদার ছেলে মাদ্রাসার ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠির কিফাইতনগর এলাকায় তার নানা বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ছোট ভাই আলফিন ও খালাতো ভাই টুকটুকের সঙ্গে সে বাড়ির পাশের গাবখান নদীতে গোসল করতে নামে। তবে আলিফ সাঁতার না জানায় ¯্রােতে ডুবে যেতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেস্টা করে ব্যর্থ হয়।
পরে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে ঝালকাঠির ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধারে কাজে অংশ নেয়। তবে এখন পযন্ত নিখোঁজ কিশোরের কোন সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনা স্থলে রয়েছে।
news@26banglatv.com