Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

চার দিনের সফরে আজ নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

২৬ বাংলা টিভি   28-Mar-2026   52

Photo

চার দিনের সফরে আজ নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি


পাবনা প্রতিনিধি :

চারদিনের সরকারি সফরে আজ শনিবার (২৮ মার্চ)  নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবং দেশের রাজনৈতিক পটপরিবর্তনে নতুন সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম পাবনা সফর। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মোঃ লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত নিশ্চিত করা হয়েছে।

রাষ্ট্রপতির চারদিনের এই সফরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও বর্ণাঢ্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সূচি অনুযায়ী তাঁর প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে,  শনিবার (২৮ মার্চ) দুপুর ১টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়ে ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজে নামবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন।

রবিবার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সদর গোরস্থান আরিফপুরে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যায় পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন এবং পরে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠ থেকে হেলিকপ্টারযোগে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে পাবনা জেলা শহর ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত