Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন।

২৬ বাংলা টিভি   27-Mar-2026   41

Photo

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন।


নড়াইল প্রতিনিধি:
নড়াইল-১ আসনের সংসদ সদস্য  বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। ২৭ মার্চ শুক্রবার দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালটিতে উপস্থিত হয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি সেবার মান নিয়ে রোগী ও তাদের স্বজনদের নানা অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি রোগীদের বিছানায় গিয়ে চিকিৎসার খোঁজ নেন এবং সরকারি ওষুধ ঠিকমতো পাচ্ছেন কি না তা যাচাই করেন। পরিদর্শনকালে কয়েকজন রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়মতো ডাক্তার আসেন কিনা এ সকল বিষয় খোজ খবর নেন।
তিনি উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "হাসপাতালটি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে। এখানে চিকিৎসা নিতে আসা মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যসেবার মান নিয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না।তিনি সেবার মানোন্নয়ন করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করছেন। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অভিযোগ আমার কানে এসেছিল। আজ নিজেই তা খতিয়ে দেখতে এলাম। জনগণের সেবায় কোনো প্রকার শিথিলতা বা অনিয়ম ধরা পড়লে কাউকেই ছাড় দেওয়া হবে না।"
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শনে সাধারণ রোগী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত